স্পোর্টস ডেস্ক: বিপিলের খুলনা টাইটান্স ফ্র্যাঞ্চাইজি কৃর্তপক্ষ জোর দাবি জানিয়েছে শেখ আবু নাসের স্টেডিয়ামকে সপ্তম বিপিএলের ভেন্যু করার জন্য।
বিপিএলে গভর্নিং কাউন্সিলের সাথে ফ্র্যাঞ্চাইজিদের আয়োজিত একটি মিটিংয়ে এ দাবী জানান খুলনা টাইটান্সের ব্যবস্হাপনা পরিচালক কাজী এনাম।
দেখতে দেখতে বিপিএলে ৬ টি আসর এ পর্যন্ত অনুষ্ঠিত হলেও ২ থেকে ৩ টির বেশি স্টেডিয়ামে কখনোই মাঠে গড়ায়নি বিপিএল। দেশের বিভিন্ন অঞ্চল ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির নাম থাকলে খেলা হয়না সেসব জায়গায়। তবে এবার এমন আয়োজনের জোর দাবী জানিয়েছেন খুলনা টাইটান্সরা।
এনাম আহমেদ বলেন, ‘আমরা খুলনা টাইটান্স যেহেতু খুলনার টিম। খুলনা যেহেতু আন্তর্জাতিক ভেন্যু রয়েছে। খুলনাতে কিন্তু বিপিএলও হয়েছে। আমি রিকোয়েস্ট করেছি খুলনাতে যেন অবশ্যই আবার বিপিএল করা হয়।
খুলনার স্টেডিয়াম সম্পর্কে তিনি বলেন, ‘ স্টেডিয়ামের কিছু কাজ বাকি আছে। ওখানে হোটেলও অনেক উন্নত হয়েছে। যশোর-খুলনার রাস্তারও কিন্তু কাজ চলছে। সেটাও প্রায় শেষ পর্যায়ে।’
তিনি এও দাবী করেন যে, বিপিএলের কোন দল যদি খুলনায় খেলতে যেতে রাজি না হয় তবুও খুলনা টাইটান্স রাজি থাকবে বলে নিশ্চিত করেন তিনি। সেই সাথে রংপুর, কুমিল্লা, রাজশাহী সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদেরও এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এনাম আহমেদ।
উল্লেখ্য, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামটি তৈরী হয় ২০০৪ সালে। এরপর ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে এর অভিষেক ঘটে।
স/এন

