ঢাকাসোমবার , ১৯ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ব্র্যাড হ্যাডিন যে দলের দায়িত্ব পেলেন

nayem ahmed
আগস্ট ১৯, ২০১৯ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদ সহ-কারী কোচের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন।বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়টি নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ কৃর্তপক্ষ।এর আগে এই উইকেট রক্ষক ব্যাটসম্যান অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।

কয়েকদিন আগে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কোচ ট্রেভর বেলিসকে প্রধাণ কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। আগামী ২০২০ মৌসুম থেকে হ্যাডিন এবং বেলিস মিলে একসঙ্গে কাজ করবেন।

হায়দরাবাদ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনেক আলাপ আলোচনা করার পর সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি প্রধান কোচ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে, টম মুডিকে আর রাখা হচ্ছে না।’

আইপিএলের দ্বিতীয় কোনো দলের কোচের দায়িত্ব পালন করবেন বেলিস। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের কোচ ছিলেন এই অস্ট্রেলিয়ান।

তাঁর অধীনে দুইবার শিরোপা জিতেছে কলকাতা। আইপিএলের সর্বশেষ সাতটি আসরে হায়দরাবাদের কোচ ছিলেন বেলিসেরই স্বদেশী টম মুডি। এবার মুডির স্থলাভিষিক্ত হয়েছেন এ বিশ্বকাপ জয়ী কোচ।

 

স/এন