ঢাকাসোমবার , ১৯ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দক্ষিনাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

admin
আগস্ট ১৯, ২০১৯ ৪:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন লাইন চ্যুত হয়ে দক্ষিনাঞ্চলের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী ট্রেনটি কোটচাঁদপুর স্টেশনের অদুরে লাইনচ্যুত হয়। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

কোটচাঁদপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাউসার মাহমুদ জানান, দুপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা ৭১৬ ডাউন কপোতাক্ষ ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কোটচাঁদপুর স্টেশনে পৌছায়। স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার যাওয়ার পর ট্রেনটি একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়।

তিনি আরো জানান, ট্রেনটির গতি একেবারেই কম থাকায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বিষয়টি রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। রিলিফ ট্রেন এলেই ৬/৭ ঘণ্টার মধ্যে রেল যোগাযোগ পূনরায় স্বাভাবিক হবে বলে বলে জানান।

স/এষ্