ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ওয়ান নাইট স্ট্যান্ড না কাটাতে পেরে হতাশ হুইটনি পোর্ট

nayem ahmed
আগস্ট ১৮, ২০১৯ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : পার্টিতে প্রথম দেখা। সেখানেই ফোন নম্বর আদানপ্রদান হয়। কয়েক মাস মেসেজে কথা বলার পর তাকে ডেট-এ ডেকেছিলেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।

ডেটের পর বাড়িতে যাওয়ারও প্রস্তাব পান অভিনেত্রী হুইটনি পোর্ট। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি বলে জানিয়েছেন ২০০৯ সালে ‌‘দ্য হিলস’র এই তারকা।

হুইটনি জানিয়েছেন, এক দশক আগে লিওর সঙ্গে এক রাত কাটানোর সুযোগ পেয়েছিলেন তিনি। তবে সে সুযোগ হাতছাড়া করেছেন। আর এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বলে স্বীকার করেছেন অভিনেত্রী নিজেই।

পিপল.কম, হারপারবাজার, ভ্যানিটিফেয়ারসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি হোয়াইট পডকাস্টের একটি এপিসোডে গিয়েছিলেন টেলিভিশনের রিয়ালিটি স্টার হুইটনি পোর্ট। সেখানেই নিজের জীবনের সবচেয়ে বড় ভুলের কথা জানান তিনি।

হুইটনি পোর্ট জানান, তার শো দেখার পর ডিক্যাপ্রিওর সঙ্গে একটি পার্টিতে তার দেখা হয়। সেখানে ফোন নম্বর আদানপ্রদান হয়। কয়েক মাস মেসেজে কথা বলার পর ডিক্যাপ্রিও তাকে ডেট-এ ডেকেছিলেন। ডেটের পর ডিক্যাপ্রিওর সঙ্গে তার বাড়িতে যেতে চান না কিনা সেই প্রস্তাবও দেওয়া হয় তাকে।

৩৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‌‘আমি খুব নার্ভাস ছিলাম। আমি কোনোদিন এমন ওয়ান নাইট স্ট্যান্ড কাটাইনি। আমি ওর সঙ্গে একা থাকতে চাইনি… আমি অসম্ভব ভয় পেয়েছিলাম এবং তার পরই সুযোগ হারিয়ে ফেললাম এবং এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’

বেশ কয়েক বছর ধরে এই গল্প সবাইকে বলতে চেয়েছিলেন হুইটনি পোর্ট। কিন্তু অনেককে বলেই বুঝেছেন যে কেউ বিশ্বাস করছেন না। এটাই তার আক্ষেপ বলেও জানান এই তারকা।

হুইটনি পরে টিম রোজম্যানকে বিয়ে করেছেন। সেই ঘরে তাদের আড়াই বছরের একটি ছেলে রয়েছে। এদিকে অভিনেত্রী ক্যামিলা মোরনের সঙ্গে ডিক্যাপ্রিও ডেট করছেন বলে জানা গেছে।

 

স/এন