স্পোর্টস ডেস্ক: পিসিবির আমন্ত্রনে ১০ বছর পর টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তানে যাচ্ছে লঙ্কা। ২০০৯ সালে লাহোরে লঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর কোন দল এখনোও পর্যন্ত টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তানে যায়নি কোন দেশ।
তাতে অনেকটা সায়ও দিয়েছে শ্রীলঙ্কা। সম্প্রতি শ্রীলঙ্কার একটি নিরাপত্তা দল পাকিস্তান ঘুরে গেছে তারা ইতিবাচক রিপোর্ট দেয়ার ফলেই আগাচ্ছে আলোচনা।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকেই পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে যাবে শ্রীলঙ্কা। এবং এটিই হবে পাকিস্তানের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ।যদিও সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা নিরপেক্ষা ভেন্যুতে। কিন্তু পাকিস্তানই শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছে, অন্তত সিরিজের একটি ম্যাচ হলেও তাদের মাটিতে গিয়ে খেলার জন্য। সেই প্রস্তাবের কারণেই মোন ডি সিলভার নেতৃত্বে নিরাপত্তা বিশেষজ্ঞ দলটি সফর করে এসেছে পাকিস্তান থেকে।
তবে সবকিছু নির্ভর করছে শ্রীলঙ্কান খেলোয়াড়দের উপর ত্রা যেতে রাজি হলেই কেবল সম্ভব হবে পাকিস্তানের টেস্ট আয়োজন।
স/এন

