ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বড় লক্ষ্যে তাড়া করতে মাঠে শান্তরা

nayem ahmed
আগস্ট ১৮, ২০১৯ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দলকে ৩০৫ রান লক্ষ্যে দিয়েছে লঙ্কা ইমার্জিং দল।

সাভার বিকেএসপির মাঠে রবিবার (১৮ আগস্ট) টোসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। শফিকুল ইসলামের পেসে দলীয় ৫৯ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারালেও খেই হারায়নি অতিথি দল।

৭৯ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক চেরিথ আসালঙ্কা। ব্যাটে ঝড় তোলেন ছয় নম্বরে নামা ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪৬ বলে সাত চার ও তিন ছক্কায় ৭০ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৭ বল খেলে অপরাজিত ২৯ রান করেছেন আশেন বান্দারা। অন্যদের সান্দুন ভিরাকোদ্দি ৩১, শাম্মু আশান ৩৩ ও কামিন্দু মেন্ডিস ২৮ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন পেসার শফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন ইয়াসিন আরাফাত, আফিফ হোসেন ও আমিনুল ইসলাম।

 

স/এন