ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুর্দান্ত শুরু করল লঙ্কা

nayem ahmed
আগস্ট ১৮, ২০১৯ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টে করুণারত্নের দুর্দান্ত এক সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারালো স্বাগতিক লঙ্কা। ফলে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। এতে করে নিজেদের টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা দুর্দান্ত করলো শ্রীলঙ্কা।

বিনা উইকেটে ১৩৩ রান নিয়ে শেষদিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। জয়ের জন্য তাদের আরো দরকার ছিল ১৩৫ রান। গতকালের দুই অপরাজিত ওপেনার দিমুথ করুণারত্নে ও লাহিরু থিরিমান্নে যোগ করেন আরো ২৮ রান। গতকালই অর্ধশতক হাকানো থিরিমান্নে ৬৪ রানের এক মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলে ফিরে যান সাউদির বলে।

এরপর দ্রুতই ফিরে যান কুশল মেন্দিসও। কিন্তু তৃতীয় উইকেটে ম্যাথুসের সাথে ৪৪ রান যোগ করে দলের জয় নিশ্চিত করেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। এরই মাঝে নিজের শতক তুলে নেন দিমুথ৷

৬ চার ও ১ ছক্কায় ১২২ রান করে ফিরে যান তিনি। ম্যাথুসের অপরাজিত ১৮ রানে শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।

এর আগে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ২৬৭ ও নিউজিল্যান্ড ২৪৯ রান করেন।

 

স/এন