ঢাকাশনিবার , ১৭ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ডেঙ্গুতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

admin
আগস্ট ১৭, ২০১৯ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুমন বাশার রাজু নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সকালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রাজুর বাড়ি মাগুড়া জেলার সদর উপজেলার চাদপুর গ্রামে। সে মাগুড়ার সত্যজিৎপুর কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেনীর মানবিক শাখার ছাত্র।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সুমন বাশার রাজু ঈদের দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে সে মারা যায়।

এদিকে, গত চব্বিশ ঘন্টায় ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ২শ ৮৮ জন।

এ পর্যন্ত চিকিৎসা নিয়েছে প্রায় ১২শ জন। এদের মধ্যে ঢাকায় পাঠানো হয়েছে ১শ ৮৮ জনকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

স/এষ্