ঢাকাশনিবার , ১৭ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

admin
আগস্ট ১৭, ২০১৯ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় সাপের কামড়ে শফি মিয়া (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শফি মিয়া।

শফি মিয়া আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া গ্রামের মৃত আদেল মিয়ার ছেলে। তিনি বিবাহিত এবং দুই ছেলে ও এক মেয়ের বাবা।

স্থানীয় সূত্রে জানা যায়, শফি শুক্রবার সকালে নিজ বাড়ির পশ্চিম পাঁশে পাট জাগ দিতে যায়। এ সময় পাটের মধ্যে থাকা একটি বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়।

কামড় দেওয়ার কিছু সময় পর এক ওঝার কাছে চিকিৎসা নেন শফি। চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন ভেবে দুপুরে বাড়ি ফিরে আসেন তিনি।

বাড়ি এসে কিছু সময় পরে কামড়ের স্থান থেকে জ্বালা-পোড়া বেড়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। বেগতিক দেখে তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর কোন ওষুধ না থাকায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরে তাকে ভেকসিন দেওয়ার এক ঘন্টা পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, সাপে কাটা রোগি হাসপাতালে আসার পর আমাদের কাছে সাপের বিষের কোন ওষুধ না থাকায় আমরা তাকে ফরিদপুর স্থানান্তর করা হয়। তারপরও তাকে বাঁচানো যায়নি।

স/এষ্