ঢাকাশুক্রবার , ১৬ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ভারত সফরে সাউথ আফ্রিকার দল ঘোষণা

nayem ahmed
আগস্ট ১৬, ২০১৯ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: ভারত সফরের জন্য টেস্ট ও টি-টুয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করেছে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

টি টোয়েন্টি দলের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হলো কুইন্টন ডি কক অন‍্যদিকে টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্বে বহাল থাকছেন ফাফ দু প্লেসিস।

আগামী সেপটেম্বরে শুরু হতে চলা ভারতের বিপক্ষে তিন ম‍্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রোটিয়াস দলকে নেতৃত্ব দেবেন কুইন্টন ডি কক, দলের সহ অধিনায়কের ভূমিকায় থাকবেন সদ‍্য সেন্ট্রাল চুক্তিতে আবদ্ধ হওয়া রাসি ভ‍্যান ডার ডাসেন‌।

অন‍্যদিকে অক্টোবর মাসে টেস্ট সিরিজে দলে দেখা যাবে একাধিক নতুন মুখ।সুযোগ পাবেন ফাস্ট বোলার নোৎজে,উইকেট কিপার ব‍্যাটসম‍্যান রুডি এবং বোলিং অলরাউন্ডার মুথুস্বামী।

বিশ্বকাপে ভরাডুবি পারফরম্যান্সের পর সম্প্রতি গোটা সাউথ আফ্রিকা ক্রিকেট দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।ইতিমধ্যে এডিন মারকাম,জুবের হামজা এবং টেমবা বাভুমা ভারতের পাঠানো হয়েছে বিশেষ ট্রেনিংয়ের উদ্দেশ্যে।

সাউথ আফ্রিকার টেস্ট দল:

ডু-প্লেসিস ( অধিনায়ক ), বাভুমা ( সহ অধিনায়ক ), ডে ব্রুইন, ডি কক, এলগার,হামজা, কেশব মহারাজ,মারখাম,মুথুস্বামী,নিগদি,নোৎজে, ফিল‍্যান্ডার,পিয়েডট,রাবাদা, রুডি সেকেন্ড।

সাউথ আফ্রিকার টি টোয়েন্টি দল:

বাভুমা, ভ‍্যান ডার ড‍্যাসেন ( সহ অধিনায়ক ), ডি কক ( অধিনায়ক ) নিগদি,নোৎজে, ফেলুকায়ো,হেনড্রিক্স, রেজা হেন্ড্রিক্স,ডেভিড মিলার,সামসি, স্মুটস, রাবাদা, জুনিয়র ডালা, ফোরটুইন।

 

স/এন