স্পোর্টস ডেস্ক: ভারতের কোচ হতে আবেদন করেছিলেন দু’ই হাজার। কিন্তু শর্ট ভারতীয় বোর্ড ছয় জনের লিস্ট করেছিলেন। আর ছয়জনের মধ্যে জায়গা হয়েছিল ফিল সিমন্স।
কিন্তু হঠাৎ সরে গেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওপেনার ফিল সিমন্স। শেষ মুহূর্তে তার এমন করে সরে যাওয়ার কারণ জানা যায়নি।
ভারত নিজেদের নতুন হেড কোচের নাম শুক্রবার ( শুক্রবার) ঘোষণা করবে।
কপিল দেবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এডভাইজরি কমিটি মিটিংয়ে বসেছে। যেখানে ছয়জনের সাক্ষাতকার নেয়ার কথা ছিল। সিমন্স সরে যাওয়ায় সংখ্যাটি দাঁড়িয়েছে পাঁচে।
স/এন

