গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলার গাও রামগোপালপুর নাকম স্থানে ১৬ আগষ্ট (শুক্রবার) সকাল সাড়ে ১০ টায় বাস ও প্রাইভেটকা মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের ৪ জন নিহত ও প্রাইভেটকারের চালক সহ আহত ২ জন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, সকালে ময়মনসিংহগামী ঢাকা মেট্রো-গ ৩৯-৪০৮৬ প্রাইভেটকারটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বিপরিত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী নারায়নগঞ্জ-জ ০৪-০২৮৬ এম কে সুপার বাসটি নিয়ন্ত্রন হারিয়ে দ্রুত গতিতে এসে প্রাইভেটকারটির মুখোমুখি আঘাত করে।
এতে প্রাইভেটকারটি ছিটকে দুমড়ে মুচকে রাস্তার পাশে পড়ে। এসময় ঘটনাস্থলেই নাজমুর নাহার (৩৮) নিহত হয়। এ সময় আহত হয় নাজমুর নাহারের স্বামী রফিকুজ্জামান (৪৮) ছেলে নাদিম (২২), মেয়ে রওনক জাহান (১৩),শিশু সন্তান নাহিদ (৩) ও প্রাইভেটকারের চালক স্বপন (২৬)।
পরে ঈশ্বরগঞ্জ দমকল বাহিনী হতাহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে মারা যায় নাজমুর নাহারের স্বামী রফিকুজ্জামান, ছেলে নাদিম ও মেয়ে রওনক জাহান। শিশু নাহিদের অবস্থা কিছুটা ভাল থাকলে ড্রাইভারের অবস্থা আশংখ্যা জনক।
অপর একটি সূত্রে জানা যায়, নাজমুর নাহার স্ব-পরিবারে ঈদের দাওয়াত আসে ঈশ্বরগঞ্জে পিত্রালয়ে সেখান থেকে শ্বশুরালয় নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার শাখাইয়া চন্ডিগড় ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।
এ ঘটনার খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঘাকত বাসটিকে আটক করে ঘটনাস্থলে নিহত নাজমুর নাহারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে নিশ্চিত করে গৌরীপুর থানার এস আই নজরুল ইসলাম। পরে উপজেলা নিবাহী কর্মকর্তা ফারহানা করিম ঘটনাস্থল পরিদর্শন করে।
স/এন

