নিউজ ডেস্ক : হলমালিক ও প্রযোজকরা বছরজুড়ে দুই ঈদের অপেক্ষায় থাকেন । এবার ঈদে দুইটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে; এর মধ্যে জাকির হোসেন রাজু পরিচালিত, শাকিব খান-বুবলী অভিনীত ‘ ‘মনের মতো মানুষ পাইলাম না’।
আরেকটি রোশান-ববি অভিনীত জাজ মাল্টিমিডিয়ার ‘বেপরোয়া’; ছবিটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক রাজা চন্দ।
এছাড়াও এবার ঈদে ‘ভালোবাসার জ্বালা’ নামে আরেকটি চলচ্চিত্র মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন ছবিটির পরিচালক বশির আহমেদ।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্যমতে, বর্তমানে দেশে সচল প্রেক্ষাগৃহের সংখ্যা ১৭৪টি; দুই ঈদকে ঘিরে বেশ কয়েকটি বন্ধ প্রেক্ষাগৃহ সপ্তাহখানেকের জন্য চালু করা হয়।
তিনটি চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ১৫৪টি প্রেক্ষাগৃহে ‘মনের মতো মানুষ পাইলাম না’ মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন চলচ্চিত্রটির পরিচালক জাকির হোসেন রাজু। বর্তমানে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিয়ে এর প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি।
স/এন

