ঢাকাশনিবার , ১০ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

১৪৩ কেজি ওজন নিয়ে যে ক্রিকেটার মাঠে নামছে

admin
আগস্ট ১০, ২০১৯ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক : ইচ্ছা থাকলে উপায় হয়। নিজের ইচ্ছা ও আদম্য চেষ্টায় নিজের ১৪৩ কেজি ওজন নিয়েও উইন্ডিজ টেস্ট দলে জায়গা পেল রহকিম কর্নওয়াল।

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে উইন্ডিজ দল। এই সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে তারা। উইন্ডিজ বোর্ডের ঘোষিত স্কোয়াডে চমকের নাম রহকিম কর্নওয়াল।

৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার সাথে ১৪৩ কিলোগ্রাম (কেজি) ওজনের এই অফস্পিনিং অলরাউন্ডার জায়গা পেয়েছেন উইন্ডিজ টেস্ট দলে। আগামী ২২ আগস্ট থেকে শুরু হওয়া ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে তার।

প্রথম শ্রেণির ক্রিকেটে কর্নওয়ালের অভিষেক হয় ২০১৪ সালে। সেই থেকেই পারফরম্যান্স দেখিয়ে আসছেন তিনি। ব্যাটিং ও বোলিং দুই বিভাগে দারুণ সাফল্য পাচ্ছেন কর্নওয়াল।

৫৫টি প্রথম শ্রেণির ম্যাচে ২৬০ উইকেট শিকার করেছেন কর্নওয়াল। সদ্য সমাপ্ত আঞ্চলিক চারদিনের টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। এবার ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াডেও ডাক পেয়েছেন কর্নওয়াল।

উইন্ডিজ টেস্ট দলঃ জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রেথওয়েট, ড্যারেন ব্রাভো, শামারহ ব্রুকস, রহকিম কর্নওয়াল, জন ক্যাম্পবেল, রস্টন চেজ, শেন ডোরিচ (উইকেটরক্ষক), শেনন গ্যাব্রিয়েল, সিমরন হেটমায়ার, শাই হোপ, কেমো পল, কেমার রোচ।

স/এষ্