নিউজ ডেস্ক : কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পর এবার ভারতীয় সিনেমাও নিষিদ্ধ করল পাকিস্তান।
৮ আগস্ট বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য উপদেষ্টা ফেরদৌস আশিক আওয়ান এ ঘোষণা দিয়েছেন।
পাকিস্তানের এই সিদ্ধান্ত নাখোশ হয়েছে বলিউড ইন্ডাস্ট্রি। পরিচালক রাহুল ঢোলাকিয়া বলেন, দুই দেশের মধ্যে অভিনেতা, অভিনেত্রীদের নিষিদ্ধ করেই বা কী হবে, তেমনি সিনেমা বন্ধ করেও বা কী হবে? জঙ্গিদের নিষিদ্ধ করুন।
যারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে ঘৃণা ছড়ায়, তাদের নিষিদ্ধ করুন, সিনেমাকে নয়।’ সিনেমার সঙ্গে যুক্ত মানুষরা খারাপ নন বলেও স্পষ্ট মত প্রকাশ করেন রাহুল।
প্রসঙ্গত উরি হামলার পর পাকিস্তানি অভিনেতাদের বয়কট করে বলিউড। এমনকী, ভারতের বাজারে পাকিস্তানি সিনেমাও আর চলবে না বলে ওই সময় জানানো হয়।
স/এন

