শাওন,ঢাকা কলেজ
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হল বাংলাদেশের একটি “স্বেচ্ছাসেবী ২য় সারির সামরিক” বাহিনী। ছাত্র-ছাত্রী ও তরুণদের নৈতিক উন্নয়ন এবং তাদের মাঝে নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠিত করা হয়েছে। বাংলাদেশের সমগ্র কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এর শাখা রয়েছে।
১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে,কোর ভারতীয় দেশরক্ষা বাহিনী আইন, ১৯২৩ অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি গঠিত হয়।
সৎ দক্ষ দেশ প্রেমিক, যোগ্য নেতৃত্ব তৈরি করাই বিএনসিসির মহান উদ্দেশ্যে।
তারই ধারাবাহিকতায় জ্ঞান, শৃঙ্খলা ও একতা বিএনসিসি’র এই তিন মূলমন্ত্র কে ধারন করে ১৯৮৫ সালে ঐতিহ্যবাহী ঢাকা কলেজে প্রতিষ্ঠিত হয় বিএনসিসি ঢাকা কলেজ প্লাটুন ।
বিএনসিসি ঢাকা কলেজ প্লাটুন রমনা রেজিমেণ্ট- ঢাকা এর একটি গুরুত্বপূর্ণ শাখা ।
প্রতিষ্ঠালগ্ন থেকেই নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি দেশের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, জাতীয় ও আর্ন্তজাতিক অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে পুলিশ বাহিনীকে সহায়তা করা প্রভৃতি কাজে এই কোরের যথেষ্ট সুখ্যাতি রয়েছে।
যার ধারাবাহিকতায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭’ তে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বি.এন.সি.সি প্লাটুন নির্বাচিত হয় ঢাকা কলেজ প্লাটুন ।
বিএনসিসি ঢাকা কলেজ প্লাটুনের বর্তমান ক্যাডেট ইন-চার্জ ,সি.ইউ.ও মু.তরিকুল ইসলাম হাসিব তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন,আমাদের প্লাটুন শ্রেষ্ঠ প্লটুন নির্বাচিত হওয়ার পিছনে যে সকল মহান ব্যক্তিগণ সহযোগিতা, অনুপ্রেরণা দিয়েছেন তাদের অন্যতম আমাদের কলেজের সম্মানীত অধ্যক্ষ মোঃ মুয়াজ্জেম হোসেন মোল্লাহ স্যার,আমাদের সকল প্রশিক্ষকসহ সংশি¬ষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সকলের কাছে দোয়া চাই সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি।
এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতায় ঢাকা বিভাগের ,(ঢাকা কলেজ প্লাটুনের দায়িত্বে থাকা) প্রফেসর ড, আখতারা বানু শ্রেষ্ঠ পিইউও এবং শ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে সিইউও মু, তরিকুল ইসলাম নির্বাচিত হন।
স/ এষ্

