ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা: পাইকগাছার সোলাদানায় ডেঙ্গু মুক্তকরন উপলক্ষ্যে ইউনিয়নে মশানিধন এবং পরিষ্কার পরিছন্নতার রাখার সচেতনতা গড়ে তোলার জন্য ডেঙ্গু মশা প্রতিরোধ বিষয়ক সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
” নিজ আঙ্গীনা পরিষ্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি “প্রতিপাদ্য বিষয়ের উপর
শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোলাদানা বাজারে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঝোপঝাড় পরিস্কার সহ মশা বিচরন করে এমন স্থানে বিষ স্প্রে করাসহ মশা নিধন কার্যক্রমের উদ্ভোধন করেন ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ বেলাল হুসাইন, উদ্যোক্তা মোঃ আমিরুল হাসান রাজু সহ ইউপি সদস্য আজিজুর রহমান, মোঃ আবুল কাশেম, ঠাকুর দাস সরদার, মোঃ আবু সাইদ মোল্ল্যা, মোঃ আব্দুর সবুর, মোঃ আবু বক্কার সিদ্দিক শিকারী, মোঃ আনিছুর রহমান, ৭,৮,৯নং ওয়াড সদস্যা কল্যাণী রানী মন্ডল এবং স্থানীয় জনগণ।
এই সময় চেয়ারম্যান সাহেব ইউনিয়ন বাসিকে নিজ আঙ্গিনা এবং বাড়ির আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ প্রদান করেন।
স/এন

