ঢাকাশুক্রবার , ৯ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে শিশুদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

nayem ahmed
আগস্ট ৯, ২০১৯ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : ঈদের নতুন পোষাক পেয়ে খুশি ছোট ছোট শিশু বালিকারা । শতাধিক শিশু ও বৃদ্ধের হাতে ঈদের পোষাক তুলে দিলেন ফরিদপুরের তরুণ লেখক ও কবি আলিম আল রাজি আজাদ।

বৃহস্পতিবার (৮আগষ্ট) বিকেলে ফরিদপুর শহরের টেপাখোলায় শিশু পরিবার (বালিকা) ও বৃদ্ধ আশ্রমের নিবাসিদের মাঝে ঈদের নতুন জামা,শাড়ি ,পাঞ্জাবী ও জায়নামাজ,সাজ সামগ্রী ও খেলনা বিতরণ করেন তিনি ।

এসময় জেলা সমাজ সেবা কার্যালয়ের তত্ত¡াবধায়ক ( সহকারী পরিচালক ) মোহাম্মদ নূরুল হুদা,আইনজীবী এ্যাডভোকেট অনিমেষ রায়, কবি ও লেখক শফিকুল ইসলাম ,কালচারাল অফিসার মোঃ সাইফুল হাসান মিলন ,সংগীত শিল্পী শরীফ মাহমুদ সোহান উপস্থিত ছিলেন ।

কবি আলিম আল রাজি আজাদ বলেন, আমি সব সময়ই দরিদ্র ও অসহায় মানুষের জন্য কাজ করতে চাই ,তাদের সুখ দুঃখে পাঁশে থাকতে চাই কিন্তু অর্থ না থাকায় সে কাজটি এতোদিন করতে পারি নাই।

ফেসবুক সে কাজটি আমাকে করে দিয়েছে। এখন অসহায়দের জন্য কিছু একটা করতে চাইলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিই আর আমার বন্ধুরা ইচ্ছে মতো আমাকে সহযোগিতা করে । ভালো কাজে টাকার অভাব হয়না।

আজাদ বলেন,ইতিমধ্যে ফেসবুক বন্ধুদের সহযোগিতায় ফরিদপুরে অসহায় দরিদ্রদের মাঝে রিক্সা বিতরণ ,ঘর নির্মাণ,চিকিৎসা প্রদান,শিক্ষার্থীদের বই,খাতা বিতরণসহ অসহায় দরিদ্রদের যে কোন প্রয়োজনে পাঁশে দাঁড়িয়েছি।

 

স/এন