ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রামগতিতে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগ! 

nayem ahmed
আগস্ট ৮, ২০১৯ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর থেকে এ.কে.আজাদ : লক্ষ্মীপুরের রামগতি উপজেলাধীন চরপোড়াগাছা ইউনিয়নের উত্তর চর আব্দুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম এর বিরুদ্ধে দুনীর্তির অভিযোগ উঠেছে।

অত্র স্কুলের ম্যানেজিং সভাপতি মোঃ রাহেদ বিপ্লব এর বিপক্ষে তিনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ আছে গত বছরের সরকারি বরাদ্দকৃত ৬৫,০০০/- টাকা ও চলতি বছরের ১,২০,০০০/- টাকা আতসাৎ করছে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত ঐ প্রধান শিক্ষক।

বরাদ্দকৃত টাকার কোন উন্নয়ন স্কুলটিতে না হওয়ায় ম্যানেজিং কমিটি স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করায় এক পর্যায়ে প্রধান শিক্ষক ক্ষীপ্ত হয়ে চড়াউ হয়ে উঠে এবং সভাপতি রাহেদ বিপ্লবকে অকথ্য ভাষায় গালি-গালাজ করার পাশাপাশি বিভিন্ন হুমকি দিতে থাকে।

তাৎক্ষণিক বিষয়টি সর্বমহলে ছড়িয়ে পড়লে প্রধান শিক্ষক কোণঠাসায় পড়ার ভয়ে নাটকীয়ভাবে সভাপতিতে ফাঁসাতে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় এবং তার স্ত্রী রুমাকে বাদী করে রামগতি থানায় একটি অভিযোগ দায়ের করে রাহেদ বিপ্লবের বিরুদ্ধে।

এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি রাহেদ বিপ্লব চমক নিউজকে জানান, অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীর্ঘদিন থেকে স্কুল উন্নয়নের জন্য সরকারি যে বরাদ্দ আসে তা নিজেই পকেটস্থ ভারী করে চলেছেন।

আমি সভাপতি হিসাবে জানতে চাওয়া সে আমার উপর ক্ষীপ্ত হয়ে বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ চালিয়ে যাচ্ছে। এব্যাপরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি ও কামনা করছেন তিনি।

স/এষ্