ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

হতদরিদ্র বাবাকে ভ্যান কিনে দিলো ছাত্রলীগ

nayem ahmed
আগস্ট ৮, ২০১৯ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : “শোক হোক শক্তি” এই প্রত্যয়ে বাংলাদেশ ছাত্রলীগের সমাজসেবা সেল এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে।

শোকাবহ আগস্ট উপলক্ষে ছাত্রলীগের এই সেলের পক্ষ থেকে গোপালগঞ্জের কাশীয়ানিতে হতদরিদ্র আশিক নামে এক শিক্ষার্থীর পড়াশোনার জন্য তার বাবাকে একটি মোটর চালিত ভ্যান কিনে দিয়েছেন।

গোপালগঞ্জের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ডিসি(ফুড) সেফাউর রহমানের উপস্থিতিতে ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন মোঃ শাহেদ আশিকের বাবা আশ্রাফ আলীর হাতে ভ্যানটির চাবি তুলে দেন।

এ প্রসঙ্গে আশিক বলেন, “আমার বাবাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বেশ কয়েক বছর ধরে শারীরীক ভাবে অসুস্থ তিনি।এমতবস্থায় আমার পড়ালেখা থমকে যায়।

আমি ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সদস্য মেজবার মাধ্যমে ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শাহেদ ভাইয়ের দ্বারস্থ হই।আজ তারা আমাদের দ্বিতীয় জীবন দিলো।”

আশিকের বাবা আশরাফ আলী বলেন, “একসময় অসুস্থ হয়ে প্রায় অচল হয়ে পড়ি।সংসারও অচল হয়ে যায়।এই অচল সংসারকে সচল করল আজ ছাত্রলীগ। “

ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন বলেন “আমরা আগস্টের শোককে শক্তিতে রুপান্তর করতে চাই।একটি পরিবারকে স্বচ্ছল করে দেয়ার চেয়ে শক্তিময় কাজ আর কি হতে পারে।”

এ কাজটাতে প্রত্যক্ষভাবে সহযোগিতা করার জন্য তিনি মাদারিপুরের ডিসি(ফুড) শেফাউর রহমান,সাবেক ছাত্রনেতা মুরাদ আকন্দ মনির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন শাহেদ।

সেই সাথে কাজটির সার্বিক দিকনির্দেশনা এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স/এষ্