ঢাকাসোমবার , ৫ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বন্দরে কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত

admin
আগস্ট ৫, ২০১৯ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বন্দরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায়
কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার দুপুরে বন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বন্দর থানাধীন কলাগাছিয়া ২নং মাদবপাশা এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়৷ এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী হাবিবুর রহমান।

বন্দর উপজেলা কৃষি অফিসার ড.মোস্তফা এমরান হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার ড.গোলাম মোস্তফা, অতিরিক্ত উপপরিচালক (পিপি) মুরাদুল হাসান,অতিরিক্ত
উপপরিচালক (শস্য) সিরাজউদ্দিন হোসেন, (উদ্যান) মোহাম্মদ আব্দুল কাদের।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবু সাঈদ তারেক, সহকারী-কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম জহিরুল হক,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীনসহ উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে ঐ এলাকায় চলা আইপিএম স্কুলের সেরা ৩ কৃষককে পুরস্কৃত করা হয়। এবং আইপিএম স্কুলের প্রশিক্ষণ প্রাপ্ত ২৫ জন কৃষককে সনদ প্রদান করা হয়।

স/এষ্