মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে শুরু হয়েছে মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছনতা অভিযান এবং ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতনকরণ কর্মসূচি।
আজ সোমবার বেলা ১ টার দিকে পৌরসভার উদ্যোগে কলেজে চত্ত¡রে মশা নিধনের ওষুধ স্প্রে এর উদ্বোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
এ সময় কলেজের শিক্ষার্থীদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হয়। বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ডা. ফায়সাল কবীর প্রমূখ। এসময় কলেজ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন- কোনভাবেই যাতে এডিস মশা এ এলাকায় বংশ বিস্তার করতে না পারে সে লক্ষ্যে সজাগ থাকতে হবে আমাদের।
তিনি ছাত্রীর উদ্দেশ্যে আরো বলেন, তোমাদের এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় বাড়ির আঙ্গিনা পরিষ্কারের জন্য সাধারণ মানুষকে সচেতন করবে।
স/এষ্

