ঢাকাসোমবার , ১৩ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝিনাইদহে রাস্তা মেরামতে নামলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম


মার্চ ১৩, ২০১৭ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ 
ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা এলাকার বেশকিছু স্থানের রাস্তায় বড় বড় খানা খন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন যাবত জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ করেননি রাস্তা টি মেরামতের জন্য। যার কারনে সেখানেই প্রায়ই ঘটে গাড়ী উল্টে যাওয়ার মত দুর্ঘটনা। বড় বড় গর্তের কারনে রাতের বেলা সেখান দিয়ে বাস-ট্রাকের গতি একেবারে কমে যায়। ফলে সেখানে থাকে ডাকাতির সম্ভাবনা। এলাকার মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আর আইন শৃংখলা পরিস্থিতির অবগতির বিষয়টি মাথায় নিয়ে সেই রাস্তা মেরামতের উদ্যোগ নেন কালীগঞ্জ,কোটচাঁদপুর ও মহেশপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম। তিনি নিজে উদ্যোগী হয়ে কথা বলেন, সাবেক এমপি আব্দুল মান্নানের সাথে। সাবেক এমপি আব্দুল মান্নান তার ভাই আব্দুর রশিদ খোকনের ইটভাটা থেকে ইট দিতে রাজি হলেন।
সোমবার সকালে ভাটা মালিক আব্দুর রশিদের কাছ থেকে ইট পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম কালীগঞ্জ থানা পুলিশকে সাথে নিয়ে রাস্তার সেই বড় বড় গর্ত ও খানা খন্দ বন্ধের কাজ শুরু করেন। এ সময় তাকে স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকরা সহযোগিতা করেন। এসব কথা তিনি এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছে।

এ ব্যাপারে কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, “অনেকটা দায়বদ্ধা আছে, সেখান থেকে রাস্তা মেরামতের কাজ করেছি। প্রায়ই সেখানে গাড়ী নষ্ট হয়,দুর্ঘটনা হয়ে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। রাতের বেলা গাড়ীকে একেবারে দাঁড়িয়ে যেতে হয়। সেক্ষেত্রে ডাকাতির সম্ভাবনা থাকে। এছাড়া জনগনও ভোগান্তির শিকার হচ্ছে। আমার একটা ছোট্র উদ্যোগে যদি রাস্তাটুকু ভাল হয় তাহলে সবার জন্যই মঙ্গল হবে। আইন শৃংখলা পরিস্থিতিও ভাল থাকবে। এ বিষয়গুলি মাথায় নিয়ে তিনি রাস্তা মেরামত করেছেন।

স/জ