ইবি প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ৭ আগস্ট ( বুধবার) ছুটি শুরু হয়ে ১৮ আগস্ট ক্যাম্পাস খুলবে।
৭ আগস্ট ( বুধবার) বেলা ১১ টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সূত্রে, আগামী ৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত মোট ১৪ দিন বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম ৭ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।
এদিকে গত শনিবার প্রাধ্যক্ষ পরিষদের সভায় ৭ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিশ^বিদ্যালয়ের সকল আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘ ছুটির মধ্যে জাতীয় শোক দিবস হওয়ার ছুটির পরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হবে। এছাড়াও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা স্বাভাবিক রাখতে প্রক্টরিয়াল বডিকে নির্দেশ দেওয়া হয়েছে।
স/এষ্

