ঢাকাসোমবার , ৫ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সান্তাহারে ভিজিএফের চাল বিতরণ

admin
আগস্ট ৫, ২০১৯ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ঈদুল আযহা উপলক্ষে সোমবার দুপুরে বগুড়ার সান্তাহার ইউনিয়ন পরিষদের আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ১৪শ ৬ জন গরীব ও দুস্থ পরিবারকে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

ডাকবাংলো মাঠে চাল বিতরণের শুভ উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।

এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, ইউপি সদস্য শিপলু খান, ফেরদৌস রহমান, মহিলা সদস্য শাহিনা জোয়াদার, রেবেকা সুলতানা, বেদেনা বেগম, রুহুল আমিন, শাহাজান আলী, আবদুল্লাহ আল মামুন, প্রমূখ।

স/এষ্