ঢাকাসোমবার , ৫ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ডেঙ্গু জ্বরে ইডেন কলেজ ছাত্রীর মৃত্যু , মুন্সীগঞ্জে দাফন

admin
আগস্ট ৫, ২০১৯ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

এম.এম.রহমান,মুন্সীগঞ্জ: ঢাকার মুগদা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইডেন মহিলা কলেজের ছাত্রী ইভা আক্তারের মৃত্যু হয়েছে।

ইভা মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের খালেক মোল্লার মেয়ে।

নদী ভাঙ্গনের কারনে ইভা পরিবারের সবার সাথে রাজধানী ঢাকার আহমেদাবাদ এলাকায় বসবাস করতেন।
ইভার পরিবার সূত্রে জানাগেছে, গত বুধবার ইভাকে জ্বরে আক্রান্ত হলে পরিবারের লোকজন তাকে ঢাকার মুগদা ক্লিনিকে নিয়ে যায়।

প্রাথমিক চিকিৎসার পাশাপাশি রক্ত পরিক্ষা করলে ইভার শরীরে ডেঙ্গু মশার ভাইরাস ধরা পড়ে। পরে ইভাকে সেখানেই ভর্তি রেখে চিকিৎসা করানো হয়।

গতকাল সকাল ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ সোমবার সকাল ৯টার দিকে জানাজা নামাজের শেষে হাসাইল কবরস্থানে তাকে দাফন করা হয়।

স/এষ্