ঢাকারবিবার , ৪ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যে কারণে সাকিব-তামিম-মুশফি পারছে করতে দল বদল!

admin
আগস্ট ৪, ২০১৯ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

রিজন ইসলাম : বিপিএলের নিলামের আগেই নিজেদের দল বাদ দিয়ে অন্য দলের সাথে চুক্তি করেছে তামিম, সাকিব, মুশফিক। কিন্তু তাদের সকলের চুক্তিকে অবৈধ বলে জানিয়েছে বিসিবি পরিচালক মাহবুব আনাম।

ষষ্ঠ বিপিএলে কুমিল্লার হয়ে খেললেও সপ্তম আসরের জন্য খুলনা টাইটান্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছে তামিম। মুশফিকুর রহিম গত আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেললেও এবার চুক্তিবদ্ধন হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে। আর ঢাকা ছেড়ে রংপুরের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। তাদের তিনজনেরই চুক্তিকে অবৈধ বলছে বিসিবি।

এ ব্যাপারে বিসিবি পরিচালক মাহবুব আনাম বলেন, ‘ বিপিএলের এবারের আসরে কোনো ক্রিকেটারের সঙ্গে চুক্তি থাকছে না ফ্র্যাঞ্চাইজিগুলোর। বিপিএলের সপ্তম আসরের জন্য নতুন করে প্লেয়ার ড্রাফট হবে।”

তাদের চুক্তিবদ্ধ বিপিএলের বায়লজ অনুযায়ী অবৈধ। বিপিএলের বায়লজ অনুযায়ী ষষ্ঠ আসর পর্যন্ত দল গুলোর সাথে চুক্তি ছিল বিসিবি। সে কারনে সপ্তম আসরে সকল ফ্র্যাঞ্চাইজিগুলোকে নতুন করে চুক্তিবদ্ধ হতে হবে। আর সে হিসেবেই প্লেয়ার ড্রাফটে উঠতে হবে সকল প্লেয়ারদের।

আগেই সাকিব-তামিম-মুশফিক সহ আগে যারা ফ্র্যাঞ্চাইজিদের সাথে চুক্তি করেছেন তাদের সকল চুক্তি অবৈধ। প্লেয়ার ড্রাফট থেকেই তাদের দলে ভেড়াতে হবে দল গুলোর।

স/এষ্