মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নে এক অর্ন্তসত্ত্বা গৃহবধুকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে ।
শুক্রবার রাত ১১টার দিকে ইউনিয়নের হাসেম মোল্লার ছেলে দিদার মোল্লা(৩৯) ঘরে ডুকে ভোক্তভোগী গৃহবধুকে ধর্ষণ করে। এদিকে ঘটনারপর থেকেই প্রভাবশালী একটি মহল সালিস বৈঠকের মাধ্যমে মিমাংসা ও ঘটনাটি ধামাচাপাঁর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরজমিনে জানাযায়, ভোক্তভোগীর স্বামী শুক্রবার রাত ১১টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়, এসময় আগে থেকে উৎপেতে থাকা ধর্ষক দিদার মোল্লা ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করে।
এসময় ভোক্তভোগী চিৎকার করে উঠলে স্বামী ও প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষক দিদার মোল্লা পালিয়ে যায়। স্থানীয়রা ভোক্তভোগীকে উদ্ধার করে পল্লি চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেয়। এলাকাবাসী জানান, দিদার মোল্লা এর পূর্বেও তিনি কামারখাড়া ইউনিয়নের একটি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেছিলো।
ওই ঘটনার কামারখাড়া থেকে বিতারিত হয়েই সে হাসাইল এলাকায় বাড়ী করেছে। এদিকে এঘটনায় স্থানীয় যুবলীগ সভাপতি তাজুল মুন্সীর নেতৃত্বে প্রভাবাশালী মহল বিষয়টি ধামাচাঁপার চেষ্টা চালাচ্ছে বলে তারা জানায়।
ভোক্তভোগীর স্বামী জানান, রাতে আমি টয়লেটে যাওয়ার কিছুক্ষণ আমার স্ত্রীর চিৎকার শুনে আমি দৌড়ে ঘরে ঢুকে দেখি দিদার মোল্লা আমার স্ত্রীর উপর নির্যাতন চালাচ্ছে। আমি তাকে ধরতে গেলে সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে জানতে দিদার মোল্লার সাথে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
টঙ্গীবাড়ী থানার ওসি (তদন্ত) গোলাম রসূল জানান, বিষয়টি সম্পর্কে এখনো অবগত হয়নি, কেউ এবিষয় মামলা করতে চাইলে আমরা মামলা নিবো এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোসামৎ হাসিনা আক্তার বলেন, বিষয়টি শুনলাম, ভোক্তভোগীকে আইনগত ভাবে আমরা যতটুকু সহযোগীতা প্রয়োজন তা করা হবে।
স/এষ্

