মেহেরপুর প্রতিনিধি : দেশের ক্রিকেটের মানোন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ও মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ২০১৮-২০১৯ ক্রিকেট মৌসুমের অনুর্ধ ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দিনব্যাপী মেহেরপুর স্টেডিয়ামে খেলোয়াড় বাছাই পর্ব চলে। বাছাই পর্বে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় প্রশিক্ষক কাজি ইমদাদুল বাসার রিপন, মেহেরপুর জেলার কোচ হাসানুজ্জামান হিলন।
বাছাই পর্বে প্রত্যেক প্রার্থীর জন্ম নিবন্ধন, পি.ই.সি/জে.এস.সি এবং প্রয়োজন অনুযায়ী এস.এস.সি পাশ সার্টিফিকেটের ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট ও ১ কপি ষ্ট্যাম্প সাইজের ছবি জমা নেওয়া হয়। এসময় জেলার বিভিন্ন উপজেলা, স্কুল, ক্লাব ও ক্রিকেট একাডেমি’র বয়স ভিত্তিক খেলোয়াড়রা উপস্থিত ছিল।
স/এষ্

