হিলি প্রতিনিধি। সারাদেশে উদ্বেগজনকভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় দিনাজপুরের হিলিতে ডেঙ্গু মোকাবেলায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
হাকিমপুর (হিলি) পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কোয়াটারগুলোতে ফগ মেশিন দিয়ে ওষুধ স্প্রে করার মাধ্যমে এই মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম।
এসময় সেখানে পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজাসহ অনেকে উপস্থিত ছিলেন।
হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান, সারাদেশে উদ্বেগজনকভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, একারনে ডেঙ্গু মোকাবেলায় ও পৌরসভার নাগরিককে ডেঙ্গু মুক্ত রাখতে হাকিমপুর পৌরসভার পক্ষ থেকে আজ থেকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
পৌরশহরের বিভিন্ন স্থানে ফগ মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হচ্ছে, এছাড়াও যেসব স্থানে পানি জমে আছে সেখানে স্প্রে করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভার সকল এলাকায় ওষুধ ছিটানো হবে, এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
স/এষ্

