মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর বৃদ্ধি পেয়েছে । নতুন করেও শিশুসহ বিভিন্ন বয়সের রোগীরা ভর্তি হয়েছে হাসপাতালে। বেড সংকটের কারনে অধিকাংশ রোগীর ঠাঁই হয়েছে হাসপাতালের বারান্দায় । বারান্দার ফ্লোরেই ডেঙ্গুসহ জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে ।
হাসপাতাল সূত্রে জানাগেছে, গতকাল বুধবার পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ছিলো ২০ জন । তাদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার ঢাকা প্রেরন করা হয় । ১০ জন রোগীকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পূরাতন রোগীদের মধ্যে ৭ জনসহ ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশাপাশি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে, মায়া বেগম (৩০), আকলিমা (২৫),রাশিদা (৪৫), শওকত (২২), আনোয়ার (৩৫), পিয়ারা বেগম (২০), নাজমা আক্তার (২৭),নুসরাত (১৫),খোরশেদ (৫০)সহ ১০ জন। এছাড়াও জেলার শ্রীনগর উপজেলা কমপ্লেক্সে ২ জন এবং সিরাজদিখান উপজেলা কমপ্লেক্সেও ২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রচন্ড জ্বর নিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আসে, রবেদা (৫০), ১ বছরের শিশু ফাহাদসহ আরো ৫ জন ।
তাদেরকে ডেঙ্গু রোগ সনাক্তের পরিক্ষা করানো হচ্ছে । এই রিপোর্ট লিখা পর্যন্ত দুপুর ১ টা বৃহস্পতিবার জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৩১জন ।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি চমক নিউজকে বলেন, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মোট রোগী ২০ জন তাদের মধ্যে ৩ জন রোগীকে ঢাকায় প্রেরন এবং ১০ জন রোগীকে সুস্থ্য করে ছাড়পত্র দেয়া হয়েছে।
নতুন করে জেলার আরো ২টি উপজেলায় ৪ জন রোগী ভর্তি রয়েছে। সব মিলিয়ে ১৪ জন রোগী এখনও চিকিৎসাধীন আছে। নতুন করে আসা রোগীদের ডেঙ্গু পরিক্ষা করানো হচ্ছে। রোগীদের সকল প্রকার পরিক্ষা নিরিক্ষা হাসপাতালেই হচ্ছে ।
স/এষ্

