গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে চাঁদাবাজরা জোর পূর্বক গোহাল থেকে ৩টি গরু নিয়ে যায়। এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভাংগুরহাটি গ্রামের। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ গরু উদ্ধারসহ দু জনকে আটক করেছে।
জানা গেছে, উল্লেখিত গ্রামের মৃত জগদিস চন্দ্র দাসের ছেলে রংলাল চন্দ্র দাস প্রায় ২ মাস পূর্বে তার শালিকার (দিপালী) একই গ্রামের মঙ্গল চন্দ্র দাসের ছেলে তপন (২৫) সাথে বিয়ে দেয় এবং বিয়ের ২ মাস পরে তাদের বিচ্ছেদ ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে রংলাল গংরা দিপালির নামে ২০ শতাংশ জমি আমার পিতা জগদিসের নিকট থেকে অলিখিতি স্ট্যাম্পে জোর পূর্বক টিপ সহি নেয়।
উক্ত স্ট্যাম্প ফেরত দিবে বলে ৫০ হাজার টাকা নেয়। টাকা নেয়ার পরেও রংলাল গংরা ক্ষান্ত হয়নি। পরবর্তিতে রংলালে শারীকারে পুনঃরায় আমার ঘরে নেয়ার জন্য চাপ প্রয়োগ করে। আমি তাতে রাজি না হওয়ায় আরো ২ লক্ষ টাকা চাদা দাবী করে।
রংলাল গংদের অন্তাচার ও প্রান নাশের হুমকিতে আমি (২ জুলাই )তাদের আরো ৫০ হাজার টাকা দেই। বাকি ১ লক্ষ ৫০ হাজার টাকা না দেয়ায় ১৩ জুলাই বিকাল ৩ টায় রংলাল গংরা দেশিয় অ¯্র নিয়ে আমার বাড়ীতে হামলা চালিয়ে বাড়ী ঘর ভাংচুর করে।
আমার গোহাল থেকে ৩টি গরু নিয়ে যায়। এ ঘটনায় তপন চন্দ্র দাস বাদী হয়ে গৌরীপুর থানায় বকেটি মামলা দায়ের করে। মামলা নং ১৭/১৮৯ তাং ১৫/৭/১৯ইং । মামলা দায়েরের পরে গৌরীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকৃত গরু উদ্ধার করে।
স/এষ্

