ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুলাই ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নিন্দা

admin
জুলাই ১৮, ২০১৯ ২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেদি জামান লিজন, জাককানইবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের সাবেক পরিচালক ও ঔষধ বিভাগের অধ্যাপক ড. আ ব ম ফারুককে গবেষণার ফলাফল প্রকাশের পর বিভিন্ন মহল নানাভাবে হুমকি ও হয়রানির প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার (১৭জুলাই) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো: শফিকুল ইসলাম এবং সাধারন সম্পাদক মো: রফিকুল আমিনের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে শিক্ষক সমিতি বলেন, বিশ্ববিদ্যালয়সমূহ বাংলাদেশের বাতিঘর এবং উন্নয়নের মূলমন্ত্র।

জ্ঞান তৈরি ও বিতরণ শিক্ষকদের কাজ। আর সেই শিক্ষকদের উপর হুমকি ও হয়রানি কোন ভাবেই মেনে নেওয়া যায় না । হয়রানিকারীদের বিচারের আওতায় এনে দ্রত বিচারের জোর দাবি জানান শিক্ষক সমিতির নেতারা।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের সাবেক পরিচালক ও ঔষধ বিভাগের অধ্যাপক ড. আ ব ম ফারুক বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তুতকৃত প্যাকেটজাত তরল দুধ নিয়ে গবেষণায় মানব দেহের চিসিৎসার ব্যবহূত এন্টিবায়োটিকের উপস্থিতি পেয়েছেন মর্মে জনস্বার্থে সংবাদ সন্মেলনের মাধ্যমে প্রকাশ করেন।

গবেষণার ফলাফল প্রকাশের পর বিভিন্ন মহল অধ্যাপক ড. আ ব ম ফারুককে নানাভাবে হুমকি ও হয়রানির চেষ্টা করছে।

স/এষ্