ঢাকাবুধবার , ৮ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে —সৈয়দা সাজেদা চৌধুরী

admin
মার্চ ৮, ২০১৭ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি :

বাংলাদেশ আ’লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম পি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সফল্য অর্জন করেেেছ। তিনি বুধবার বিকালে ফরিদপুরের নগরকান্দার উপজেলার ভবুকদিয়ায় ডাঙ্গী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এর ভিত্তিপ্রস্তর ফলক উমোমাচন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল আজিজ এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ’লীগ নেতা আয়মন আকবর চৌধুরী বাবলু, নগরকান্দা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া,সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওহিদ,নগরকান্দা পৌরসভার মেয়র রায়হানউদ্দীন মিয়া, ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল রবিউল ইসলাম,নগরকান্দা থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম, সাবেক মেয়র আলিমুজ্জামান টুলু মোল্লা,তালমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান, ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান প্রমুখ।