ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের রবিউল ইসলাম পলাশকে সভাপতি এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক ষোষণা করা হয়েছে।
শনিবার মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৈাধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে। একইসাথে প্রেস বার্তায়, গতবছরের ২৮শে অক্টোবর স্থগিত হওয়া কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
স/এষ্

