নবাবগঞ্জ দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কাঠালিঘাটা গ্রামে ডাকাত দলের হামলায় আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি নিহত হয়েছে এবং তার স্ত্রী হাসিনা বেগম আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। নিহত সাত্তার ঐ গ্রামের মৃত হরমুজ বেপারীর ছেলে বলে জানা যায়।
স্থানীয়রা অধিবাসীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে, বুধবার রাত আনুমানিক ৩টার সময় উপজেলার বান্দুরা ইউনিয়নের কাঠালিঘাটা গ্রামে আব্দুস সাত্তারের বাড়িতে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল হানা দেয় এবং বসত ঘরের কাঠের দরজা ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করলে সাত্তার বেপারী ভিতর থেকে বাধা দেওয়ার চেষ্টা করেন।
এক পর্যায়ে ডাকাত দল ঘরের ভিতরে প্রবেশ করে দেশীয় তৈরী রাম দা দিয়ে সাত্তার বেপারীকে এলাপাতারি ভাবে আঘাত করলে তার স্ত্রী হাসিনা বেগম এগিয়ে আসেন স্বামীকে রক্ষা করতে। ডাকাত দলের সদস্যরা তাকেও শরিরে বিভিন্ন অংশে দা দিয়ে আঘাত করলে ঘরের ভিতরে থেকে তারা চিৎকার করতে থাকে। এসময় এলাকাবাসী দলবেধে এগিয়ে আসলে ডাকাত দল ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
আহত সাত্তার ও তার স্ত্রীকে তাদের স্বজনরা হাসপাতালে নেয়ার চেষ্টা করলে ঘটনা স্থলে সাত্তার মূত্যুবরণ করেন। হাসিনাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। আহত হাসিনা সঙ্গাহীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের অভিযান চলছে।
নিহতের লাশ সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স/শা

