ঢাকাশনিবার , ১৩ জুলাই ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা

admin
জুলাই ১৩, ২০১৯ ১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি :  নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি গতকাল বুধবার বিকাল পৌনে ৫টার দিকে গাজীপুরের টঙ্গীতে দত্তপাড়া হাজী মার্কেট এলাকার নারী উদ্যোক্তা ঝর্না ইসলমের ঝর্ণা ফ্যাব্রিক্স অ্যান্ড ফ্যাশন কুটির শিল্প পরিদর্শন করেন।

সেখানে তিনি পোশাক উৎপাদন প্রক্রিয়া ও কাজের পরিবেশ ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন। কুটির শিল্প মালিক ঝর্ণা ইসলামের ব্যবসার খোঁজখবর নেন এবং কুটির শিল্পের বিভিন্ন মেশিন ঘুরে দেখেন। এ সময় ঝর্ণা ইসলাম রাণীর নিকট কারখানা তৈরি করার জন্য জায়গা ও ৫০টি মেশিন দাবী করেন।

পরিদর্শনে রাণীর সাথে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলমসহ সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য ঝর্ণা ইসলাম ব্রাক এনজিওর একজন নারী উদ্যোক্তা। সে সুবাদে রাণী ম্যাক্সিমার সাথে তার পরিচয় হয়। রাণী ম্যাক্সিমা গত ২০১৫ সালে বাংলাদেশে এসে প্রথম টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় ঝর্ণার ফ্যাব্রিক্স অ্যান্ড ফ্যাশন কুটির শিল্প পরিদর্শন করেছিলেন।

সে সময় রাণী তাকে ৬টি সেলাই মেশিন উপহার দিয়েছিলেন। গতকাল তার আগমনকে কেন্দ্র করে পুরো টঙ্গী এলাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিল।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের রাস্তাগুলোতে র‌্যাব, পুলিশ, ডিবি ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও বিজিবি কঠোর নিরাপত্তায় রাণী ঝর্না ফ্যাব্রিক্স অ্যান্ড কুটির শিল্প কারখানায় প্রবেশ করেন।

এ সময় কর্তৃপক্ষ তাকে স্বাগত জানায়।

স/এষ্