ঢাকারবিবার , ৭ জুলাই ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাঠালিয়ায় চলছে দুই টাকার ভাড়ায়, বিশ টাকা আদায়

admin
জুলাই ৭, ২০১৯ ১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠির প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায়, কচুয়া-বেতাগী, খেয়াঘাটে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে দুই টাকায় বিশ টাকা। এখানে সরকারী মূল্য প্রতিজন যাত্রীর কাছ থেকে দুই টাকা হারে নির্ধারীত থাকলেও তা নেওয়া হচ্ছেনা যাত্রীদের কাছ থেকে।

জুলুম করে নেয়া হচ্ছে, প্রতিজন যাত্রীর কাছ থেকে বিশ টাকা, এ যেন মগের মুল্লুক! আবার দেখুন আদায়কারী নিজেই স্বীকার করছেন, দূরের যাত্রীদের কাছ থেকে বিশ টাকা আদায় করেন আবার কোন কোন যাত্রীদের কাছ থেকে দশ টাকাও নাকি আদায় করে থাকেন।

কিন্তু আমরা যাত্রীদের কাছ থেকে জিগাসা করেও কারো কাছ থেকে দশ টাকা করে আদায় করেছেন বলেও কোন তথ্য পাওয়া যায়নি। কাঠালিয়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার ফয়জুল আলমের বরাত দিয়েও এভাবে অতিরিক্ত টাকা আদায় করে থাকেন বলে সাংবাদীকদের কাছে জানান।

বিষয়টি সাবেক নির্বাহী কর্মকর্তা এটা অসত্য বলে জানান। জানা গেছে উক্ত ঘাটের ইজারাদার পেশাদার পাটনী অথবা পেশাদার মাঝি হাওয়ার কথা থাকলেও, এখানে তা না হয়ে। সে কাঠালিয়ার সাবেক প্রভাবশালী উপজেলা চেয়ারম্যান কিবরিয়া সিকদারের ঘনিষ্ট আত্মীয় বলে পরিচয় পাওয়া গেছে। রেটের চাট বোর্ড সরকারী নিয়মে টানানোর কথা থাকলেও কোথাও নেই তার কোন চিহ্ন।

আদায়কারী বলেন, সেটি নাকি বন্যায় উড়িয়ে নিয়ে গেছে। অথচ দেখা গেছে এবছরে কাঠালিয়ায় তেমন কোন বৃষ্টিই হয়নি বন্যা তো দূড়ের কথা। ভাড়ার চাট কিংবা ভাড়ার রেট সরকারী কাগজ দেখতে চাইলে দেখাতে পারেনি তা, কাগজপত্র স্থানীয় তহশীলদারের কাছে জমা আছে বলে তিনি জানান।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল উদ্দীন আকন্দ মুঠো ফোনের মাধ্যমে জানালেন আমরা একবার মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেছি। অরিরিক্ত ভাড়া আদায় না করার জন্য নিষেদ করেছি। এরপরেও যদি তারা নিষেদ না মানে তাহলে প্রশাসন যথাযথ্য ব্যবস্থা নিবে বলে জানান।

স/এষ্