ঢাকারবিবার , ৭ জুলাই ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরে প্রতিবন্ধী শিশুদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

admin
জুলাই ৭, ২০১৯ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি : প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; চাই তাদের জন্য সহযোগিতা। প্রতিবন্ধী শিশুদের সম্পদে পরিনত করতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল কাজ করছেন।

তিনি ঢাকাসহ দেশের প্রত্যন্ত এলাকায় স্কুল ও ট্রেনিং সেন্টার করে দিচ্ছেন। যে প্রতিবন্ধী শিশু যে বিষয়ে পারদর্শী তাকে সেই বিষয়ে প্রশিক্ষণ ও শিক্ষা দেওয়া হচ্ছে। যাতে প্রতিবন্ধী শিশুরা শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে দেশের সম্পদে পরিনত হতে পারে।

তাছাড়াও তাদেরকে সরকারের পক্ষে থেকে ভাতা দেওয়া হচ্ছে। আজ শনিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন- জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্র্মকর্তা আবু তালেব। এদিন মেহেরপুর সদর উপজেলার ৭১ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৬ লক্ষ ৪৭ হাজার ৮৫০ টাকার চেক প্রদান করা হয়।

স/এষ্