গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের প্রকৃতি কন্যা জাফলংয়ে আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে মাসব্যাপী বহুজাতিক পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে জাফলংয়ের গুচ্ছগ্রাম সংগ্রাম বিজিবি ক্যাম্পের পাশে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছমিন আক্তার। আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী রাখী মনি সিন্হার সভাপতিত্বে ও গ্রচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদির, জাফলং আমির মিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন বকুল, জাফলং আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদ্যোক্তা শাপলা হেনা। এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর জৈন্তা ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি হুমায়ুন আহমেদ, ইউপি সদস্যা ছালমা বেগম, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, জাফলং আমির মিয়া উচ্চবিদ্যালয়ের অভিভাবক সদস্য আইয়ুব আলী, গুচ্ছগ্রাম সীমান্তযুব সংঘের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।
ছবি ক্যাপশনঃ সিলেটের প্রকৃতি কন্যা জাফলংয়ে আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে মাসব্যাপী বহুজাতিক পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন করছেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছমিন আক্তার।
স/শা

