ঢাকাশনিবার , ৬ জুলাই ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের মৃত্যু

admin
জুলাই ৬, ২০১৯ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি ।। ফরিদপুরের চরভদ্রাসনের চর ঝাউকান্দা ইউনিয়নের চর গোপালপুর আশ্রয়কেন্দ্রে বৃহ:স্পতিবার রাত ৮ টার দিকে গলায় ওড়না পেচিয়ে রিপন ফকির(২৫)নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সে উপজেলার চর গোপালপুর গ্রামের বাসিন্দা রাজ্জাক ফকিরের ছেলে।

রিপনের পরিবারের বরাত দিয়ে ঐ ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড মহিলা মেম্বার হায়াতুন্নেছা মুঠোফোনে জানায় ‘রিপন চলতি বছর রোজার ভিতর পারিবারিক ভাবে বিয়ে করেছিল। কয়েক মাস আগে ধার দেনা করে সে ১৯হাত লম্বা একটি নৌকা তৈরী করে। সেই নৌকাটি গত সপ্তায় নদী থেকে হাড়িয়ে যাওয়ার পর সে খুব চিন্তিত হয়ে পরে।

মৃত্যুর ঘটনার রাতে বাড়ি ফিরে বাবা মায়ের ঘর থেকে স্ত্রী রহীমাকে ভাত আনতে বলে। কিছু সময় পর স্ত্রী রহীমা ভাত নিয়ে ঘরে এসে স্বামীকে গলায় ওড়না পেচানো অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে। তার চিৎকারে স্থানীয়রা এসে ঐ যুবককে নিচে নামায়’।

রিপনের দুই বোন এক ভাই রয়েছে ভাইদের মধ্যে রিপন বড়। রিপন নদীতে দুয়ারী দিয়ে মাছ শিকার করে সংশার চালাতো বলে জানা যায়।

মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে চরভদ্রাসন থানার এস.আই সুকান্ত দত্ত সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে এসেছি এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে। লাশ সুরত হালের জন্য পাঠানো হবে সুরতহাল রিপোর্ট অনুযায়ী অইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

স/এষ্