গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব:
ময়মনসিংহের গৌরীপুর পৌর যুবলীগের সম্মেলন ৪ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১ টায় পৌর সভার নতুন হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে বিনাপ্রতিদ্ধীতায় মেহেদি হাসান মিথুন সভাপতি ও দেলোয়ার হোসেন বাচ্চু সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
উক্ত সম্মেলনের প্রথম অধিবেশন আলোচনা সভায় পৌর যুবলীগের আহবায়ক মেহেদী হাসান মিথুনের সভাপতিত্বে যুবলীগ নেতা আবু সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গৌরীপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহাম্মেদ এমপি, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বদি উল আলম বদি, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় যুবলীগ, অনুষ্টানের উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শাখার আওয়ামী যুবলীগের আহবায়ক এড.আজহারুল ইসলাম। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সৈয়দ রফিকুল ইসলাম সভাপতি পৌর আওয়ামীলীগ ও মেয়র গৌরীপুর পৌর সভা, আলী আহাম্মদ খান পাঠান সেলভি শ্রম বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ গৌরীপুর, শাহারিয়ার মোহাম্মদ রাহাত খান, শাহ শওকত উসমান লিটন, রফিকুল ইসলাম পিন্টু, এইচ এম ফারুক, আখেরুল ইমান সোহাগ যুগ্ম সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ, মোঃ সানাউল হক সভাপতি উপজেলা যুবলীগ গৌরীপুর, মোঃ সোহেল রানা সভাপতি উপজেলা স্বেচ্ছা সেবক লীগ গৌরীপুর ও ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ গৌরীপুর, তানজিন আহাম্মেদ রাজিব সদস্য যুবলীগ ময়মনসিংহ প্রমুখ।
২য় অধিবেশনে ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এড. আজহারুল ইসলাম সভাপতিত্বে শাহরিয়ার মোহাম্মদ রাহাত খানের সঞ্চলনা করেন। সম্মেলনে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদদ্ধীতায় মেহেদী হাসান মিথুন সভাপতি ও দেলোয়ার হোসেন বাচ্চু সাধারন সম্পাদক নির্বাচিত হন।
স/এষ্

