ঢাকাবুধবার , ৮ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

admin
মার্চ ৮, ২০১৭ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে “নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, প্যানেল মেয়র আসমা আহম্মেদ, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, শিবসা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সভানেত্রী সুরাইয়া বানু ডলি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। প্রভাষক ময়নুল ইসলাম ও বজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, একাডেমীক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, সহকারী অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস, প্রভাষক লুৎফা ইসলাম, লিলিমা খাতুন, নাজমিন নাহার, সুষ্মিতা সরকার, সোমা রায়, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, জেবুন্নেছা বেগম, অনিতা সানা ও আন্দ্রীয় ডি রোজারিও।

স/শা