পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বিভিন্ন সরকারি অফিসে যেকোনো দপ্তরের সেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার হলে ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ নিয়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টায় পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি কমিটির আয়োজনে শহরের সরকারি অডিটোরিয়ামে গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন – দুদকের কমিশনার এএফএম আমিনুল ইসলাম প্রধান।
এসময় গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন- দুদকের দিনাজপুর সমন্বিত আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা মোহাম্মদ আশিকুর রহমান,পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন,পঞ্চগড় পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ প্রমুখ।
স/এষ্

