ঢাকাশুক্রবার , ৫ জুলাই ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে অজ্ঞান ও মলম পাটির ৮জনকে আটক করেছে র‌্যাব-১

admin
জুলাই ৫, ২০১৯ ৩:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন এলাকায় গত বুধবার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে ২টি মলম, ১ টি স্প্রে, ৪ টি মোবাইল ফোন, ৬ টি স্পেয়ার ব্লেট, নগদ ৫ হাজার টাকা উদ্ধার করেছে র‌্যাবের চৌকশ দল। আটককৃতরা হলেন-মোঃ শাকিল হোসেন (২০), মোঃ স্বপন (১৯), মোঃ লিমন (২৭), মোঃ কবীর হোসেন (১৯), মোঃ আসাদুজ্জামান (১৯), মোঃ রানা (২০), মোঃ আল আমীন (২২) ও মোঃ জয় হোসেন (২৫)। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত টঙ্গীর বিভিন্ন এলাকায় সাধারন পথচারীদের ও চলন্ত বাস এবং ট্রেনের যাত্রীদের নিকট হতে কৌশলে মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এছাড়াও তারা বিভিন্ন যাত্রীবাহী বাস ও ট্রেনে উঠে সাধারণ যাত্রীদের কৌশলে রুমাল অথবা হকার সেজে পানি জাতীয় খাবার যাত্রীদের খাইয়ে অজ্ঞান করে তাদের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়।

তাছাড়া বিশ্বস্ত সূত্রে জানা গেছে ঈদ উল আযহাকে সামনে রেখে টঙ্গীতে অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ব্য বেড়ে গেছে। র‌্যাবের একটি দল গাজীপুর মহানগর টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে ওই সংঘবদ্ধ মলমপার্টির দলকে গ্রেফতার করা হয়।

স/এষ্