মতিউর রহমানঃ পাখি আমাদের একটি ঐতিহ্য। যা বাংলার আবহমান কাল থেকে এদেশের মাটি ও মানুষের সাথে মিশে আছে। অনেক সৌখিন পাখিরা স্থান পেয়েছে আবার কারো বাড়িতে ও। কিন্তু ডাইনোসরের মতো হারিয়ে যাচ্ছে এই প্রজাতিগুলো। তাদের বাঁচাতে এগিয়ে এসেছে খুলনার পাইকগাছা উপজেলার অথিতি পরায়ন মানুষ গুলো। কারণ এই প্রাণীগুলো টিকে থাকলে টিকে থাকবে পরিবেশের একটি অংশ।
তাই বন্য পাখি সুরক্ষা ও পাখির অভায়াশ্রম গড়ে তোলার লক্ষে পাখির বাসার জন্য পাইকগাছা উপজেলার বিভিন্ন গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে। যাতে করে এই অথিতি গুলো যেন নিরাপদে বসবাস করতে পারে এবং প্রজন্ম ঘটিয়ে বাড়াতে পারে পরিবেশের সৌন্দর্য।
পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর, মঠবাটী, হিতামপুর ও কপিলমুনি ইউনিয়নের শিলেমানপুর, বিরাশী ও মালথ গ্রামে বিভিন্ন গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র স্থাপন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, পরিবেশকর্মী নিশাদ সুলতানা মহুয়া, শ্রাবন্তী রায়, মেহজাবিন আক্তার মারিয়া, চিত্ত বিশ্বাস, তাপস রায়, বাবলু শেখ, জগন্নাথ বিশ্বাস ও কওসার আলী।
উল্লেখ্য, পরিবেশবাদি সংগঠণ বনবিবির উদ্যোগে ২০১৬ সাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও সরকারি প্রতিষ্ঠানে অবস্থিত বিভিন্ন গাছে পাখি বাসার জন্য মাটির পাত্র স্থাপন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ পর্যন্ত উপজেলার বিভিন্ন গাছে প্রায় ৭০০ মাটির পাত্র স্থাপন করা হয়েছে। তবে ঝড়ে গাছের ডালপালা ভেঙে প্রায় শতাধিক পাত্র ভেঙে গেছে। সে সকল গাছের মাটির পাত্র ভেঙে গেছে সে সব গাছে পুনরায় পাখির বাসার জন্য মাটির পাত্র স্থাপন করা হচ্ছে।
স/এষ্

