পঞ্চগড় প্রতিনিধি: দেশের সম্ভাবনাময় বাংলাবান্ধা স্থালবন্দর দিয়ে দিন দিন যাএী সংখ্যা বাড়লেও হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ী ও পর্যটকরা। নিরুপায় হয়ে রোদ-বৃষ্টির মধ্যেই ভারী ব্যাগ নিয়ে সীমান্ত এলাকা দিয়ে ভারত পারি দিচ্ছেন সবাই।
তাছাড়া ইমিগ্রেশন হতে জিরো পয়েন্টে পর্যন্ত নেই লাকেজ ও ব্যাগ বহনে কোন ব্যবস্হা। ফলে এই স্থলবন্দর থেকে নিকটবর্তী দেশ নেপাল, ভুটানসহ ভারতের সিকিম,দার্জিলিং ঘুরতে যাওয়া, চিকিৎসা কিংবা ব্যবসা-বাণিজ্যের কাজে যাতায়াতকারীসহ সংশ্লিষ্ট সবাইকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
জানা যায়, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে চালু হয় পূর্ণাঙ্গ ইমিগ্রেশন কার্যক্রম। এতে ভারত,নেপাল, ভুটানের সাথে যাতায়াতের নতুন দিগন্তের সূচনা হয়।ভ্রমন,তীর্থযাএা,ব্যবসায়ীক কাজ বা চিকিৎসাসহ নানা প্রয়োজনে দিন দিন এ ইমিগ্রেশনের ব্যবহার বাড়ছে।
এতদিন ভালো ভাবে যাতায়াত করা গেলেও নতুন করে এখন নতুন করে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাতায়াত কারীদের। বাংলাবান্ধা ইমিগ্রেশন থেকে জিরোপয়েন্টে পর্যন্ত সম্প্রতি পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বিজিবি।এতে লাকেজ,ব্যাগ নিয়ে অসুবিধায় পড়েছেন যাএীরা।এর মধ্যে প্রায় তিন লক্ষাধিক যাত্রী এই ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করেছেন।
বাংলাবান্ধা থেকে ভারতের শিলিগুড়ির দূরত্ব ১০ কিলোমিটার, নেপালের দূরত্ব ৫০ কিলোমিটার ও ভুটানের দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার। বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশনে ইতোমধ্যে তিন দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা স্থাপন হয়েছে। এই স্থলবন্দর থেকে চীনের দূরত্ব্ব মাত্র দু’শ’ কিলোমিটার।
বাংলাবান্ধা বন্দর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ভারতের শিলিগুড়ি শহর। সেখান থেকে রেল, আকাশ ও সড়কপথে ভারতের যে কোনো প্রান্তে সহজে যাতায়াত সম্ভব। এজন্য সংশ্লিষ্টদের কাছে এই স্থলবন্দরের গুরুত্ব দিন দিন বাড়ছে।
ভারতগামী যাএী মিজানুর রহমান বলেন,আমি প্রায় বাংলাবান্ধা দিয়ে ভারতে যাতায়াত করি।কিন্তু ইমিগ্রেশন অফিস হতে জিরোপয়েন্টে পর্যন্ত লাকেজ,ব্যাগ বহনে সমস্যায় পড়তে হয়।রোদে,ঝড়বৃষ্টি হলে পরে সব জিনিস টেনে নিয়ে আসতে কষ্ট হয়।
ভারতের সিকিম ফেরত যাএী রাসেল বলেন,ভারতের বিএসএফ টোটো দিয়ে জিরোপয়েন্ট পর্যন্ত নামিয়ে দিলেও এপারে কোন পরিবহন চলাচলের সিস্টেম না থাকার কারণে চরম ভোগান্তি পোহাতে হয়।
এ বিষয়ে কেউ কথা বলতে রাজি না হলেও বিজিবির এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন,বিজিবির নিয়ন্ত্রণে সিমিত পরিসরে ইজিবাইক চালুর উদ্যোগ রয়েছে।
স/এষ্

