ঢাকাবুধবার , ৮ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে ঝালকাঠির সড়ক অবরোধ

admin
মার্চ ৮, ২০১৭ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে বাসের চালক ও হেলপার কর্তৃক সরকারি কলেজের এক শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১১টার দিকে তারা বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে কলেজ মোড় এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে।

পরে জেলা পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তারা দুপর ১২টার দিকে এসে দোষী বাসের রুট পারমিট সাময়িক বাতিল এবং চালক মো. মাসুম ও তার সহকারীকে সাসপেন্ড করার ঘোষণা দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

ঘণ্টাব্যাপী এ অবরোধে মহাসড়কের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পরে যাত্রীরা।

আন্দোলনরত শিক্ষার্থী আতিকুল ইসলাম হৃদয় জানান, সোমবার বিকেল সোয়া তিনটার দিকে ঝালকাঠির কলেজ মোড় থেকে বরিশালে যাবার পথে সিটে বসাকে কেন্দ্র করে ধানসিঁড়ি পরিবহনের চালক মাসুম শিক্ষক আনিসুর রহমানকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে বাস থেকে নামিয়ে দেয়।

ঝালকাঠি থানার এসআই মো. হালিম তালুকদার জানান, ঝালকাঠিতে সরকারী কলেজের শিক্ষক আনিসুর রহমানকে ধানসিঁড়ি পরিবহনে চালক মাসুম শারীরিক ভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে কলেজ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। পরে বাসের রুট পারমিট সাময়িক বাতিল এবং চালক মো. মাসুম ও তার সহকারীকে সাসপেন্ড করার ঘোষণা দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

স/শা