ঢাকামঙ্গলবার , ২ জুলাই ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ডিমলায় যুদ্ধাপরাধী মামলায় ৭ জন গ্রেফতার

admin
জুলাই ২, ২০১৯ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

আবু মোতালেব হোসেন,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় পৃথক অভিযানে ৭১ এর মানবতা বিরোধী অপরাধের মামলায় ৭ আসামীকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার বাবুরহাট গ্রামের মৃত নফির উদ্দিনের ছেলে নুরল হক (৬৫), গয়াবাড়ী ইউনিয়নের উকিল পাড়া গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে সহিদুল্লাহ সরকার(৬৫), মৃত বক্তার উদ্দিনের ছেলে মোখলেছার রহমান খোকা(৬৫), দক্ষিন গয়াবাড়ী গ্রামের মৃত ইব্রাহিম মুন্সির ছেলে একরামুল হক কাজী(৬৮), ডিমলা নিজপাড়া গ্রামের মৃত সাহাদৎ উল্লাহর ছেলে আলহাজ আব্দুস ছাত্তার(৬৫), দক্ষিন সুন্দরখাতা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুল খালেক(৬৫) এবং ডিমলা গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে জবেদ আলী (৬৮)কে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, যুদ্ধাপরাধী মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতে তাদের গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

স/এষ্