মো: মোছাদ্দেক বিল্লাহ : বান্দরবন-রুমা সড়কের ১২ মাইল নামক এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সেনা সদস্য সার্জেন্ট কামাল হোসেন আহত হয়ে গত ১১ দিন রাজধানীর সিএমএইচ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে যুদ্ধে করে গতকাল রোববার সকাল ১১ টার দিকে ইন্তেকাল করেন।
নিহত সেনা সদস্য সার্জেন্ট কামাল হোসেনের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়ায়। কামাল হোসেনের মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে তার পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। ভাইকে হারিয়ে অসুস্থ্য হয়ে পড়েছেন তার দুই সহদর ভাই ও একমাত্র বোন। মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে তার স্ত্রী আর ছোটো ছোটো সন্তানদের কান্না ও আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠে।
এ কান্না থামাতে পারছে না যেনো কেউ। সুধু স্বজনদের মধ্যেই না তার অকাল মত্যুতে এলাকায় এক শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী জানিয়েছে ,খুব শান্ত ও ভদ্র এই মানুষটির স্বপ্ন ছিল সন্তানদের মানুষ করার, তার এ স্বপ্ন যেন সরকার পূরণ করে এমটাই দাবি এলাকাবাসীর। কামাল হোসেন কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তিনি এসএসসি পাশ করার পর বাংলঅদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। কর্মময় জীবনে তাকে দুই বার বিভিন্ন দেশে শান্তিরক্ষী মিশনে পাঠানো হয়।
পারিবারিক জীবনে কামাল হোসেন তিন কন্যা সন্তানের বাবা। তার বড় মেয়ে মহিমা পঞ্চম শ্রেণীর ছাত্রী ও মেঝো মেয়ে ফাহিমা ক্লাস ওয়ানের ছাত্রী আর ছোট মেয়ে সায়মার বয়স মাত্র এক বছর। সোমবার সকালে নিহত সেনাবাহিনীর সদস্য সার্জেন্ট কামাল হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে চলছে শোকের মাতম। ভাইকে হারিয়ে অসুস্থ্য হয়ে পড়েছেন দুই সহদর ভাই ও একমাত্র বোন। তারা বার বার মুর্চ্ছা যাচ্ছেন। আওরাবুনিয়া ইউপি চেয়াম্যান কামরুজ্জামান লিটন নকীব জানান,বড় ভালো মানুষ ছিলেন কামাল।
সবাইকে সম্মান দিয়ে কথা বলতেন। এত তারাতারি আমাদের ছেরে চলে যাবে তা স্বপ্নেও কখনোও ভাবেনি। এলাকার কোনও মানুষ নেই যে কামালের সম্পর্কে খারাপ কিছু বলতে পারবে। বল্যবন্ধু মিঠু সিকদার জানায়, কামাল হোসেন আমার বল্যবন্ধু ছোট কাল থেকেই শান্ত ও ভদ্র মানুষ ছিল। স্বপ্ন ছিল মেয়েদের পড়ালেখা শিখিয়ে চিকিৎসক বানাবেন। তার সেই স্বপ্ন যাতে অসম্পূর্ণ না থাকে সেজন্য সরকারের সহযোগিতা কামনা করেছি। কামালকে হারিয়ে অমরা কঠিন ভাবে শোকাহত।
প্রতিবেশী সাংবাদিক মোছাদ্দেক বিল্লাহ জানান, মেয়েদের চিকিৎসক বানাবেন এটি তার স্বপ্ন ছিল। সেই স্বপ্নের পথেই এগুচ্ছিলেন তিনি। কিন্তু নিয়তির পরিহাসে স্বপ্ন বাস্তবে রুপ নেওয়ার আগেই তিনি আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। তিনি কামালের সপ্ন পূরনে সরকারের সহযোগিতা কামনা করেন।
নিহত সার্জেন্ট কামালের লাশ গত সোমবার সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সেনাবাহিনীর স্পেশাল বিমান যোগে বরিশাল বিমান বন্দরে সকাল ১০:৪০ মিনিটে এসে পৌছালে সেনাবাহিনীর উদ্ধর্তন কর্তৃপক্ষ তার লাশ গ্রহণ করে।
সেখান থেকে সেনাবাহিনীর তত্বাবধানে তার লাশটি এ্যাম্বুলেন্সে করে দুপার ১২:৫০ মিনিটের দিকে গ্রামের বাড়িতে পৌছালে এলাকাবাসী,আত্মীয় স্বজন ও বন্ধুদের কান্না ও আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠে। তার অকাল মৃত্যুতে এলাকায় এক শোকের ছায়া নেমে আসে। প্রিয় মানুষটাকে শেষবারের মতো এক নজর দেখতে হাজার মানুষের ঢল নামে। তার লাশ গ্রামের বাড়ি যেই স্কুল থেকে তিনি মাধ্যমিক পাশ করছে সেই আওরাবুনিয়া মডেল হাই স্কুলের মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
এর পর সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রতিনিধি লেফটেনেন্ট মোস্তাফিজুর রহমান, ওয়ারেন্ট অফিসার নরজুল ইসলাম,সার্জেন্ট নাজমুল শরীফ।
এ ছাড়াও সেনা বাহিনীর অন্যান্য অফিসারসহ সদস্য বৃন্দ। এসময় তারা সেনাবাহিনীর পক্ষ থেকে তার পরিবারকে সমবেদনা জানান ও কামালের স্ত্রীকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
স/এষ্

